ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইলিশের জালে ১৪ কেজির পাঙাশ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ১১ অক্টোবর ২০২৩
ইলিশের জালে ১৪ কেজির পাঙাশ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি পাঙাশ। বুধবার কাদের নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি বিকেলে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন এবং নিলামের মাধ্যমে এক ব্যবসায়ীর কাছে ১২ হাজার টাকায় বিক্রি করেন।

কাদের মাঝি বলেন, নিলামের মাধ্যমে আমার কাছ থেকে দ্বীন ইসলাম নামে এক মৎস্য ব্যবসায়ী ৮০০ টাকা কেজি দরে ১১ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন।

বন্ধন ফিশের মালিক আয়নাল খান জানান, পাঙাশটা মূলত বঙ্গোপসাগরে জেলেদের ইলিশের জালে ধরা পড়ে। রাতে মাছ কেনাবেচা বন্ধ হয়ে যাবে তাই ৮৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।

Advertisement

মাছ ক্রেতা দ্বীন ইসলাম বলেন, এ রকম মাছ সবসময় পাওয়া যায় না। মাছটি দেখে পছন্দ হয়েছে। পরিবারের সবাইকে নিয়ে একটি বড় মাছের স্বাদ নেয়ার জন্যই মূলত মাছটি কিনেছি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আজ মধ্যরাত থেকে সবধরনের মাছ আহরণ, কেনাবেচা, পরিবহন ও সংরক্ষণ ২২ দিনের জন্য বন্ধ থাকবে। তবে এখন যে বড় পাঙাশগুলো পাওয়া যাচ্ছে তাতে আমরা বলতে পারি যে মৎস্য সম্পদের একটি বড় পরিবর্তন হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!