বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহেবরামপুরে এ খুনের ঘটনা ঘটে। তবে মাদক সেবনে বাধা দেয়ায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নিহতের পরিবারের দাবি।
নিহত সাইলু উপজেলার সাহেবরামপুর ইউপির পশ্চিম সাহেবরামপুর গ্রামের সাইদুল আকনের ছেলে।
.png)
জানা যায়, উপজেলার সাহেবরামপুর ইউপির পশ্চিম সাহেবরামপুর গ্রামের সাইদুল আকনের ছোট ছেলে সাইম আকন দীর্ঘদিন যাবত মাদক সেবন করে আসছে। তাই ছোট ভাইকে মাদক সেবনে বাধা প্রদান করেন বড় ভাই শফিকুল ইসলাম সাইলু। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলার রমজানপুর ইউনিয়নের হামেদখার হাটের কাছে বসে ছোট ভাই সাইম কাঁচি দিয়ে বড় ভাই সাইলুকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।
সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ সরদার বলেন, মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।