[ দেশজুড়ে ]
চোখে টর্চলাইট মারায় বাবাকে কুপিয়ে হত্যা, হাসপাতালে ছেলে
ফাইল ফটো
গোপালগঞ্জ সদর উপজেলায় চোখে টর্চলাইট মারাকে কেন্দ্র করে রণজিৎ রায় নামে এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হন তার ছেলে ঝন্টু রায়।
বৃহস্পতিবার রাতে উপজেলার মানিকহার গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ঝন্টু রায়কে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মানিকহার মন্দিরের সামনে চোখে টর্চলাইট ফেলাকে কেন্দ্র করে রণজিৎ রায় ও তার ছোট ছেলে ঝন্টু রায়কে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন ওই এলাকার মিল্টন খাঁ, শীপন খাঁসহ তাদের লোকজন। দ্রুত আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে রণজিৎ রায়কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত ঝন্টু রায়কে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল ইসলাম জানান, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!