নিহত আরিফ গাজীপুরের কাপাসিয়া উপজেলার জামাদিগ্রামের আবদুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ডেকেরচালা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন আরিফ হোসেন। সোমবার রাতে ঐ এলাকায় তার সহযোগী এক তরুণের সঙ্গে ৩০০ টাকার ভাগাভাগি নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঐ তরুণ চাপাতি দিয়ে আরিফকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যান।
.png)
এ সময় স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আরিফকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
বাসন থানার ওসি আবু সিদ্দিক বলেন, নিহত আরিফ ও পালিয়ে যাওয়া ব্যক্তি ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত। ধারণা করা হচ্ছে- মাদক অথবা ছিনতাই করা ৩০০ টাকার ভাগভাটোয়ারা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যাকাণ্ডের বিষয়ে মামলা ও জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।