বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত প্রীতম চৌধুরী দক্ষিণ নালাপাড়ার আম্বিয়া গ্রিন নামে ছয় তলা ভবনের পঞ্চম তলার বাসিন্দা শিমুল চৌধুরীর ছেলে।
কোতোয়ালী থানার সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্ত্তী জানান, নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রীতম চৌধুরীর বোনের বিয়ে ছিল। এ উপলক্ষে বাসা থেকে খাবার নিয়ে নিচে নামার সময় অসাবধানতাবশতঃ লিফটের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে চমেক মর্গে পাঠিয়েছে পুলিশ। এতে বিয়ে বাড়ির আনন্দ বিষাদে রূপ নিয়েছে।
.png)
ওই ভবনের বাসিন্দারা জানান, কিছুদিন ধরে ঠিকভাবে কাজ করছিল না ওই লিফট। গ্রাউন্ড ফ্লোরে আসার আগেই আটকে যায় লিফট। প্রীতম দ্রুত নেমে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।