ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে ১১ মামলার আসামি গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ১৩ অক্টোবর ২০২৩
মাদারীপুরে ১১ মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরে ১১ মামলার আসামি আকাশ ফকির (৩১) ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।

আকাশ সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের পল্টু ফকিরের ছেলে।

জানা গেছে, আকাশ ফকির দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। বৃহস্পতিবার রাতে মাদারীপুর শহরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন আকাশ ও তার সঙ্গীরা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আকাশ ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়।

Advertisement

আরো জানা গেছে, আকাশ প্রতিনিয়তই ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াতেন। তার অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। ভয়ে মামলাও করে না সাধারণ মানুষ।

সদর থানার ওসি মনোয়ার হোসেন বলেন, তার বিরুদ্ধে মাদারীপুরে ডাকাতি, চুরি, মাদকসহ ১০টি ও শরীয়তপুরে একটি হত্যা মামলা রয়েছে। আমরা তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করবো।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!