ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নবীনগরে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৬, ১৪ অক্টোবর ২০২৩
নবীনগরে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও অবৈধ রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার দুপুরে উপজেলার তিতাস নদীতে এ অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান জানান, বেশ কিছুদিন ধরে উপজেলার তিতাস নদীতে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে জেলেরা মাছ ধরছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার তিতাস নদীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ-১৯৫০ সানের আইনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলেরা সবাই পালিয়ে যান। পরে তিতাস নদী থেকে প্রায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়। পরে তা জনসম্মুখে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।

তিনি আরো জানান, তিতাস নদীতে অভিযান পরিচালনা করে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোরা দায়ে ১ নৌকাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ অনুযায়ী নৌকার মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও নবীনগর থানা পুলিশ উপস্থিত ছিলো।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!