[ দেশজুড়ে ]
খেলতে গিয়ে পানিতে ডুবে নিথর হল ত্বহা
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আবু ত্বহা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকালের দিকে উপজেলার মসূয়া ইউপির কাজিরচর মুন্সি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আবু ত্বহা মসূয়া গ্রামের কাজিরচর ফয়জুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি ইসমাঈল হোসেনের একমাত্র ছেলে।
জানা যায়, শনিবার সকালে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে বের হন মোহাম্মদ। অনেকক্ষণ পর তাকে দেখতে না পেয়ে
পরিবারের লোকজন খোাঁজাখুঁজি শুরু করেন।
.png)
পরে, বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ত্বহার লাশ ভাসতে দেখে স্বজনরা দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে, ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মসূয়া ইউপি চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!