ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় হরিণের মাংসসহ আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪০, ১৫ অক্টোবর ২০২৩
সাতক্ষীরায় হরিণের মাংসসহ আটক ২
প্রতীকী ছবি

সাতক্ষীরার শ্যামনগরে ৩০ কেজি হরিণের মাংসসহ দুই শিকারিকে আটক করেছে বনবিভাগ ও সিপিজির সদস্যরা।

শনিবার রাত ৯টার দিকে উপেজলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালীর মুহাসীন সাহেবের হুলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- দাতিনাখালী গ্রামের হান্নান শেখের ছেলে শামীম শেখ (৩০) ও জব্বার গাজীর ছেলে ইসমাইল (৩১)।

Advertisement

সিপিজির সাবেক সভাপতি ইসমাইল সানা জানান, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপেজলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালীর মুহাসীন সাহেবের হুলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৩০ কেজি হরিণের মাংসসহ দু’জনকে হাতেনাতে আটক করা হয়েছে।

বুড়ি গোয়ালিনী স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম জানান, আটক দু’জনকে সাতক্ষীরা রেঞ্জের বুড়ি গোয়ালিনী স্টেশনে রাখা হয়েছে। রোববার তাদের সাতক্ষীরা আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!