[ দেশজুড়ে ]
মা রান্নার কাজে ব্যস্ত, পুকুরে ডুবে নিথর শিশু মাহিরা
প্রতীকী ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পুকুরে পানিতে পড়ে মাহিরা নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম সরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাহিরা একই গ্রামের বাসিন্দা মো. ইস্রাফিলের শেখের মেয়ে।
জানা গেছে, মহিরা সকালে খেলার ছলে বাড়ির পেছনের পুকুরে পড়ে ডুবে যায়। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে পুকুর উদ্ধার করে মোরেলগঞ্জ আরএম আধুনিক হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসক পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
.png)
ঐ হাসপাতালের চিকিৎসক নজরুল ইসলাম ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!