ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোমানিয়ার ভিসা আনতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৬, ১৬ অক্টোবর ২০২৩
রোমানিয়ার ভিসা আনতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
ছবি: সংগৃহীত

রোমানিয়ার ভিসার জন্য ভারত গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার নাহিদুল ইসলাম মারুফ (২০) নামে এক যুবক মারা গেছেন।

শনিবার ভোররাতে তিনি ভারতের দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে প্রায় দুই সপ্তাহ আগে তিনি ভারতে গিয়েছিলেন।

মৃত নাহিদুল ইসলাম মারুফ জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের রঘুরাশি গ্রামের মাওলানা আবদুল হকের ছেলে।

Advertisement

জানা গেছে, রোমানিয়ার ভিসার জন্য ফাইল জমা দিতে প্রায় দুই সপ্তাহ আগে তিনি ভারতে গিয়েছিলেন। গত শুক্রবার তিনি দূতাবাসে পাসপোর্ট জমা দেন। শনিবার ভোররাতে তিনি ভারতের দিল্লিতে তিনি মারা যান। তার মরদেহ বর্তমানে দিল্লির একটি হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে আনা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন মৃত মারুফের বাবা বীরশ্রী রহমানিয়া ইবতেদিয়া মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হক।

তিনি জানান, রোমানিয়ার ভিসার জন্য সে ভারত গিয়েছিল। দূতাবাসে আবেদনও জমা দিয়েছিল। কিন্তু ভিসা নিয়ে তার আর দেশে ফেরা হলো না। তিন ভাই ও দুই বোনের মধ্যে মারুফ ছিল ২য়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!