[ দেশজুড়ে ]
পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পঞ্চগড় সদর থানা- ফাইল ফটো
পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাফিয়া বেগম নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকালে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাফিয়া বেগম ঐ গ্রামের আব্বাস আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল রাফিয়া। এ সময় সবার অজান্তে সে পুকুরের পড়ে ডুবে যায়। পরে তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
.png)
পঞ্চগড় সদর থানার ওসি প্রদীপ কুমার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!