ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোংলায় ৮০০ টন ক্লিংকার নিয়ে ডুবে গেল কার্গো জাহাজ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪১, ১৬ অক্টোবর ২০২৩
মোংলায় ৮০০ টন ক্লিংকার নিয়ে ডুবে গেল কার্গো জাহাজ
ফাইল ফটো

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে ৮০০ টন ক্লিংকার নিয়ে এমভি আনমোনা-২ নামক একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজের ১০ নাবিক-কর্মচারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে রোববার দুপুরে ৮০০ মেট্টিক টন সিমেন্টের কাঁচামাল (ক্লিংকার) বোঝাই করে কার্গো জাহাজ এমভি আনমনা-২।

এরপর কার্গোটি বিদেশি জাহাজ থেকে ছেড়ে এসে পশুর নদীর পশ্চিম পাড়ের দিকে বানীশান্তা এলাকায় নোঙর করে। পরে প্রচণ্ড স্রোতের টানে কার্গোর নোঙর ছিঁড়ে রাত ৮টার দিকে নদীর পূর্ব পাড়ের চরকানা এলাকায় চরে উঠে গেলে জাহাজটি সেখানে ডুবে যায়। এ সময় ১১ জন কর্মচারী সাঁতরিয়ে কুলে উঠে যান।

Advertisement

সিমেন্টের কাঁচামাল নিয়ে এ কার্গো জাহাজটি খুলনার লবণচরা এলাকার সুন শিন কোম্পানির সিমেন্ট ফ্যাক্টরির (সেভেন রিং সিমেন্ট) জেটিতে যাওয়ার পথিমধ্যে মোংলার পশুর নদীতে এ দুর্ঘটনার শিকার হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!