ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ডাকাত চক্রের ১৩ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৭, ১৬ অক্টোবর ২০২৩
কক্সবাজারে ডাকাত চক্রের ১৩ সদস্য আটক, অস্ত্র উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারে ডাকাত চক্রের ১৩ সদস্যকে ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র জব্দ করেছে র‌্যাব।

রোববার ভোরে সদর উপজেলার খুরুশকুলের কুলিয়াপাড়ায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন এবং গণমাধ্যম) আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- শের আলী (৫২), শামসুল আলম (৪২), জুয়েল দে (২১), নেজাম (৩২), চলা রাখাইন (২১), খালেদ মাহফুজুর রহমান ওয়াহিদ (২৬), মোহাম্মদ সোহেল (২১), শাহজাহান (২১), ওয়াহিদ (২১), রহিম উল্লাহ (২৯), রুবেল (২১), আশিক উল্লাহ (২০)। তারা কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এছাড়া রয়েছে পাবনা জেলার নতুন বারেন্দার আকবাগসোগা এলাকার মোহাম্মদ আজাদী হাসনাত শাওন (৩২)।

Advertisement

আবু সালাম চৌধুরী জানান, গত শনিবার (১৪ অক্টোবর) রাতে খুরুশকুল ইউনিয়নের খুলিয়াপাড়া এলাকার ফয়জুল্লাহ মেম্বরের ঘেরে একটি ডাকাত দল দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল ঐ ঘেরে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে।  

তিনি আরো জানান, কক্সবাজারে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের প্রবণতা বৃদ্ধির প্রেক্ষাপটে পর্যটক ও স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে র‌্যাবের তৎপরতা ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আটক ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদকসহ একাধিক অভিযোগে কক্সবাজারের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!