[ দেশজুড়ে ]
ঝিনাইগাতীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের ঝিনাইগাতীতে ১৫০ ইয়াবাসহ দেলোয়ার হোসেন দেলু (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, রোববার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাংটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দেলু উপজেলার বড় রাংটিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।
ঝিনাইগাতী থানার ওসি মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাংটিয়া এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন দেলুকে ১৫০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দেলুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!