ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

যাত্রীবাহী বাসে মিলল সাড়ে ২৭ মণ জেলিযুক্ত চিংড়ি

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ১৮ অক্টোবর ২০২৩
যাত্রীবাহী বাসে মিলল সাড়ে ২৭ মণ জেলিযুক্ত চিংড়ি
জব্দকৃত চিংড়ি- ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ১০০ কেজি (২৭.৫ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক ১ হাজার ১০০ কেজি অবৈধ জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এ সময় জেলিযুক্ত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত চিংড়িগুলো কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন এলাকায় মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!