ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁদপুরে ৮৭ মণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২৩
চাঁদপুরে ৮৭ মণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ হাজার ৫০০ কেজি (৮৭.৫ মণ) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার বিকেলে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. ফজলুল হকের নেতৃত্বে শহরের কয়লাঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে আনুমানিক ৩ হাজার ৫০০ কেজি অবৈধ জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।

এ সময় জেলিযুক্ত চিংড়ির প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!