[ দেশজুড়ে ]
ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থী আফিয়ার
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় আফিয়া নামে ছয় বছরের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ডাউকি ইউপির ছত্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফিয়া ছত্রপাড়া গ্রামের আফজাল হোসেনের মেয়ে। সে স্থানীয় নুরানি মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, আফিয়া মাদরাসা থেকে বাড়ি ফিরছিল। পথে রাস্তা পারাপারের সময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় আফিয়াকে উদ্ধার করে আলমডাঙ্গা হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিকেলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পথিমধ্যেই আফিয়ার মৃত্যু হয়।
.png)
আলমডাঙ্গা থানার এসআই মারজাহান জানান, আফিয়ার লাশের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!