[ দেশজুড়ে ]
রাজশাহীতে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহী নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আরিফ (২৮) ও ছানাউল্লাহ (২১)। আরিফ দামকুড়া থানার হাতিবান্দা গ্রামের আনোয়ারের ছেলে ও ছানাউল্লাহ বোয়ালিয়া থানার কয়েরদাড়া খ্রিস্টানপাড়ার আওয়ালের ছেলে।
জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় আরিফ ও ছানাউল্লাহকে গ্রেফতার করা হয়। অপর আরেকজন একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান। পরে গ্রেফতারকৃতদের কাছ থেকে ও পলাতক আসামির ফেলে যাওয়া বস্তা থেকে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার কেএম আরিফুল হক।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!