ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় গাঁজাসহ গ্রেফতার ১

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ১৯ অক্টোবর ২০২৩
আখাউড়ায় গাঁজাসহ গ্রেফতার ১
গ্রেফতার- প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ মো. শাহ আলম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত শাহ আলম আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের আলী আফসারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় পাঁচ কেজি গাঁজাসহ শাহ আলমকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে।

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!