ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এবার মধুমেলা হবে ৯ দিনব্যাপী

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ১৯ অক্টোবর ২০২৩
এবার মধুমেলা হবে ৯ দিনব্যাপী
ছবি: ডেইলি বাংলাদেশ

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উদযাপনে এবার কবির জন্মস্থান যশোরের সাগরদাঁড়িতে বসবে নয়দিনের মধুমেলা। জন্মদিন উপলক্ষে ২০২৪ সালের ২৫ জানুয়ারি সকালে জেলা শহরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সভাকক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

কবির ২০০তম জন্মবার্ষিকী এবং ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখে ১৯ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত মাইকেল মধুসূদন ইনস্টিটিউট ময়দানে মেলা আয়োজন করা হবে। দ্বিশত জন্মবার্ষিকীর গুরুত্ব বিবেচনায় জন্মদিনের সকালে জেলা সদরে বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি অন্যসব উপজেলাতেও কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Advertisement

সভায় বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খানম রেখা, প্রবীণ শিক্ষাবিদ ড. মুস্তাফিজুর রহমান, যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মেলা যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!