নিহত তাসলিমা আকতার (২২) ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় কাজিম আলী নামে তিন বছরের ছেলে গুরুতর আহত হয়েছে।
নিহত গৃহবধূর স্বামী সিরাজুল ইসলাম বলেন, রাতে বাসায় ফিরে মোটরসাইকেলের হর্ণ দিলেও কোনো সাড়া শব্দ পাইনি। পরে বাইরে থেকে লক খুলে ভেতরে প্রবেশ করে স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখি। অন্য রুমে রক্তাক্ত তিন বছরের ছেলে কাজিমকে রেখে বাইরে থেকে দরজা লাগানো ছিল। তখন পুরো বাসা অন্ধকার ছিল।
.png)
নিহতের স্বজনরা জানান, তাসলিমা মোবাইল ব্যবহার করতেন না। তার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তাদের ধারণা, পরিচিত কেউ এ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, গৃহবধূর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। তিন বছরের সন্তানকে মাথায় আঘাত করা হয়েছে। সে বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করে শিগগিরই উদঘাটন করা হবে।