ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাবি হলের সামনে থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯, ১৮ অক্টোবর ২০২৩
ঢাবি হলের সামনে থেকে যুবকের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের যাত্রী ছাউনির ফুটপাত থেকে মাসুদ (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সোয়া দশটার দিকে শাহবাগ থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার এসআই শামীম মালত জানান, আমরা খবর পেয়ে শহীদুল্লাহ হলের যাত্রী ছাউনির ফুটপাত থেকে যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো বলেন, নিহত যুবক এলাকায় ভবঘুরে প্রকৃতির ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করছি, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!