[ শিক্ষা ]
ঢাবিতে ডিজাস্টার ম্যানেজমেন্টে মাস্টার্স ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারিবিলিটি স্টাডিজ’– বিভাগে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারিবিলিটি স্টাডিজে ভর্তির জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেস্বর।
অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয় থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীর এ কোর্সে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ন্যূনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে বা দ্বিতীয় বিভাগে পাস করতে হবে।
.png)
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১১ নভেম্বর। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা। ভর্তির আগেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
আবেদনের বিস্তারিত পাবেন www.idmvs.du.ac.bd তে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!