[ শিক্ষা ]
পাঁচ দিনের সফরে ঢাকা ছাড়লেন ঢাবি উপাচার্য
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
পাঁচ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ড. হু জিনমিংয়ের আমন্ত্রণে দেশটির উদ্দেশে রওনা হয়েছেন তিনি। কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক বোর্ড মিটিংয়ে অংশ নিতে তিনি চীন সফরে যাচ্ছেন।
রোববার (৮ অক্টোবর) বিকেলে তিনি ঢাকা ছেড়েছেন। তার অনুপস্থিতিতে ঢাবি উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
সফরকালে অধ্যাপক আখতারুজ্জামান ইউনান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করবেন।
.png)
অধ্যাপক আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনান বিশ্ববিদ্যালয় বিশেষ করে কনফুসিয়াস ইনস্টিটিউটের সঙ্গে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদারে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!