গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিব হোসেন বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন দুপুরের দিকে লেকের পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে সংবাদ পেয়ে জাবেরের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, ভোর সাড়ে ৪টার দিকে বাসা থেকে বেরিয়ে যান জাবের। পরে তার কোনো সংবাদ না পেয়ে সকালের দিকে তার বাবা খন্দকার রাশেদুল হাসান থানায় যাচ্ছিলেন জিডি করার জন্য। এরই মধ্যে গুলশান লেক থেকে মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন।
.png)
জাবেরের মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারনা, তিনি আত্মহত্যা করেছেন।