[ দেশজুড়ে ]
গোসলে নেমে নিখোঁজ ২ শিশু, একজনের মরদেহ উদ্ধার
ফাইল ফটো
বান্দরবনের লামাখালে গোসলে নেমে এক্যনু মার্মা ও ক্যক্যনু মার্মা নামে দুই শিশু নিখোঁজ হয়েছে। পরে একজনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার বিকেল লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের লামাখালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় এক্যনু মার্মা ও ক্যক্যনু মার্মা বাড়ি না ফেরায় তাদের খোঁজ করতে থাকেন স্বজনরা। একপর্যায়ে লামাখালের পাড়ে তাদের কাপড় দেখতে পান স্থানীয়রা। পরে খালে খোঁজাখুঁজি করে এক্যনু মার্মার মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ ক্যক্যনু মার্মা।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ওসি শামিম শেখ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!