[ দেশজুড়ে ]
পানিতে ডুবে দুই বছর বয়সী শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউপির দক্ষিণ কামালপুর গ্রামের মাহিন মিয়া নামে দুই বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। মাহিন দক্ষিণ কামালপুর গ্রামের সুজন মিস্ত্রির ছেলে। ১৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় তার লাশ উদ্ধার হয়।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের সুজন মিস্ত্রির ছেলে মাহিন মিয়া মঙ্গলবার সকাল ৭টার দিকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!