বুধবার (১১ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এ তথ্য জানান।
তিনি আরো জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার চর গগনপুর এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়। তাকে মাদারগঞ্জ মডেল থানায় গণধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
তিনি আরো জানান, ১৬ জুন আদারভিটা ইউনিয়নের একটি মোড়ে গণধর্ষণের শিকার হওয়া চা বিক্রেতা ওই নারী স্থানীয় একটি স’মিল শ্রমিকের স্ত্রী। প্রতিদিনের মতো ওই নারীর স্বামী স’মিলে কাজ করার উদ্দেশ্যে চলে যান। তিনি দোকানে চা বেচাকেনা করতে থাকেন। দুপুর আড়াইটার দিকে আশেপাশের লোকজন ও দোকানে কোনো ক্রেতা না থাকায় দোকানে বসে বেচাকেনা করার জন্য ওই নারী অপেক্ষা করতে থাকেন। এক পর্যয়ে দোকানের পূর্বপাশে মুন্তাজের ভাড়া নেয়া একচালা টিনের ঘরের মধ্য থেকে আসামি মো. সেলিম ওই নারীকে দুই কাপ চা নিয়ে যেতে বলেন। তিনি চা নিয়ে ঘরে গেলে মো. সেলিম ও অজ্ঞাতনামা ব্যক্তি তাকে জড়িয়ে ধরে এবং মুখ চেপে ধরে তাকে পালাক্রমে ধর্ষণ করেন।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান বলেন, ঘটনার পর মাদারগঞ্জ থানারয় গণধর্ষণ মামলা করা হয়। এরপর আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জেলার সদর থানার চর গগনপুর এলাকা থেকে আসামি মো. সেলিমকে আটক করে মাদারগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।