ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১, আহত ৭

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ৩ অক্টোবর ২০২৩
জামালপুরে টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১, আহত ৭
ফাইল ফটো

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের ছুড়ে মারা টেঁটাবিদ্ধ হয়ে শামীম নামে এক প্রতিবন্ধী যুবক খুন হয়েছেন। এ সংঘর্ষে উভয়পক্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, নিহত শামীম মিয়ার বাবা শফিকুল ইসলামের সঙ্গে তার চাচা সাইফুল ইসলামের পূর্ব হতেই জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। মঙ্গলবার সকালে সাইফুল সেই জমিতে বেগুনের চারা রোপণ করতে যান। এই নিয়ে দু’পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়।

Advertisement

সংঘর্ষে প্রতিপক্ষের ছুড়ে মারা টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শামীম। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থায় অবনতি হলে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এছাড়া এ সংঘর্ষে উভয়পক্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, বিষয়টি বকশীগঞ্জ পুলিশ অবগত আছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। আইনগত প্রক্রিয়া চলমান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!