ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

খিলগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৮, ১৭ অক্টোবর ২০২৩
খিলগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার একটি বাসা থেকে জান্নাতুল ফেরদৌস ইতি (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা-পুলিশ।

মঙ্গলবার ভোর পাঁচটার দিকে খিলগাঁও নন্দীপাড়ার বেহাস গার্ডেনের একটি বাসার বারান্দার গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বিকেল সাড়ে চারটার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা খিলগাঁও থানার কনস্টেবল মোহাম্মদ রোকন জানান, আজ ভোরের দিকে খিলগাঁও নন্দীপাড়ার একটি বাসার বারান্দার গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় ঐ গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়।

Advertisement

খিলগাঁও থানার এসআই পারভিন বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পারি, গত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয় এবং কথা কাটাকাটির জেরেই আত্মহত্যার ঘটনাটি ঘটে। 

নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার পুণাহারা গ্রামে। ঐ গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ইতি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।        

ডেইলি-বাংলাদেশ/এএল/এএল/ জেডআর/জেডআর
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!