[ দেশজুড়ে ]
মেঘনায় ট্রলারডুবি: শিশু মারওয়া মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫
ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় জান্নাতুল মারওয়া নামে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুইজনে। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ৩ শিশুসহ একই পরিবারের চারজন।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিখোঁজরা হলেন- গজারিয়া উপজেলার দক্ষিণ ফুলদি গ্রামের মফিজুলের দুই মেয়ে শিশু জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদৌস সাফা, সাব্বির ও তার ছেলে শিশু ইমাদ।
.png)
জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে শনিবার সন্ধ্যায় উদ্ধার অভিযান সাময়িক বন্ধ রাখা হলেও রোববার সকাল ৬টা থেকে আবারো উদ্ধার অভিযান শুরু করেছে নৌ বাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিআইডব্লিটিএ ও নৌ পুলিশ।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক ওবায়দুল করিম জানান, উত্তাল মেঘনায় তীব্র স্রোত রয়েছে এবং পানির গভীরতা অনেক বেশি। এ কারণে উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!