ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় ট্রলারডুবির ঘটনায় উদ্ধার ৫, নিখোঁজ ৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ৬ অক্টোবর ২০২৩
মেঘনায় ট্রলারডুবির ঘটনায় উদ্ধার ৫, নিখোঁজ ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের চর কিশোরগঞ্জ গজারিয়া ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বাল্কহেডের ধাক্কায় চর কিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়।

ট্রলারের যাত্রী ও মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মনির উদ্দিন জানান, ৯৯৯-এ ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি, ট্রলারে ১১ জন যাত্রী ছিলেন। এরমধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৬ জন।

Advertisement

ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের টিম ঘটনাস্থলে এসেছে। তবে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!