[ দেশজুড়ে ]
ফোনে কথা বলা নিয়ে মায়ের বকা, দুইদিন পর মিলল লাশ
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ
পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের দুইদিন পর পুকুরে ভাসমান অবস্থায় ইয়াছমিন আক্তার মোহনা (১৪) নামে এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মোহনা মকবুল হোসেনের মেয়ে। সে বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, মোহনার মা আমেনা খাতুন গত বৃহস্পতিবার বিকেলে ফোনে কথা বলা নিয়ে বকা দিলে অভিমানে মোহনা বাড়ি থেকে বের হয়ে যায়। রাত হওয়ার পরেও বাড়িতে না ফেরায় বাবা মকবুল থানায় একটি জিডি করেন। ঘটনার দুইদিন পর শনিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
.png)
আটোয়ারী থানার ওসি আবু মুসা বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা থানায় একটি জিডি করেন। তারপর থেকেই বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছিল। এর মধ্যেই আজ সকালে পুকুরে লাশ ভেসে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!