[ দেশজুড়ে ]
বাইক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল দলিল লেখকের
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে জুলিয়াস আলম বিলু (৫০) নামে এক দলিল লেখক নিহত হয়েছেন। শনিবার সকালে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রখানা আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুলিয়াস আলম বিলু ফুলবাড়ী সদর ইউনিয়নের বজরের খামার গ্রামের বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রখানা আমতলা এলাকা দিয়ে মোটরসাইকেলে করে ফেরার পথে একটি চলন্ত অটোবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন জুলিয়াস আলম বিলু। পরে তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
.png)
ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!