ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চান্দিনায় সড়কে রেখে যাওয়া সেই বৃদ্ধ ফিরলেন পরিবারে

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৮, ২২ অক্টোবর ২০২৩
চান্দিনায় সড়কে রেখে যাওয়া সেই বৃদ্ধ ফিরলেন পরিবারে
ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় মহাসড়কের পাশে ফেলে যাওয়া সেই বৃদ্ধ চান মিয়াকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে বৃদ্ধের ছোট ভাই নূরে আলম ও ছেলে মঈনের কাছে তাকে হস্তান্তর করে চান্দিনা থানার পুলিশ।

হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা শেষে শনিবার বৃদ্ধকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুল্যান্সে করে ছেলে মঈনের নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকার ভাড়া বাসায় পাঠানো হয়। 

চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান বলেন, ওই বৃদ্ধকে রাস্তা থেকে কুড়িয়ে এনে হাসপাতালে ভর্তি করিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পরে ওই বৃদ্ধের ছেলে তার বাবাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ইউএনও বরাবর লিখিত আবেদন করেন। ইউএনও ওই দরখাস্ত থানায় পাঠালে আমরা থানায় সাধারণ ডায়েরি করে পরিবারের কাছে হস্তান্তর করি।

Advertisement

জানা যায়, গত ৬ অক্টোবর ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর ফুটওভার ব্রিজের কাছে হুইলচেয়ারে বসা এক অসুস্থ বৃদ্ধকে দেখেন স্থানীয়রা। রোদ-বৃষ্টিতে টানা কয়েকদিন একই স্থানে ওই বৃদ্ধকে দেখে খোঁজ নিতে শুরু করেন স্থানীয় এক নারী। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!