ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালীগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:৪২, ২২ অক্টোবর ২০২৩
কালীগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত 
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-টঙ্গী-চট্টগ্রাম রেলওয়ে সড়কের গাজীপুরের কালীগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত। রোববার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও (মোড়লবাড়ি) নামক স্থানে ওই মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। তবে ওই রেলওয়ে সড়কে আংশিক বাধাগ্রস্ত হলেও ডাবল লাইন থাকায় একটি রেল দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয়টি যৌথভাবে নিশ্চিত করেছেন আড়িখোলার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিলীপ চন্দ্র দাস এবং মালবাহী ট্রেনের চেইন পরিচালক উজ্জ্বল সিকদার।

চেইন পরিচালক উজ্জ্বল শিকদার জানান, চট্টগ্রাম (চিটগং গভমেন্ট পোর্ট ইয়ার্ট) থেকে ট্রেন ঢাকা কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে। রোববার বেলা ১১টার দিকে ট্রেনের ব্রেক ভিম ভেঙে কালীগঞ্জের বালীগাঁও (মোড়লবাড়ি) এলাকায় লাইনচ্যুত হয়। 

Advertisement

তিনি আরো জানান, ঢাকার উদ্দেশ্যে ৩২টি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে ২৪টি বগিকে নিয়ে ইঞ্জিন ঢাকার উদ্দেশ্যে চলে গেছে। ঘটনাস্থলে লাইনচ্যুত একটি বগিসহ আটটি বগি রয়েছে। কমলাপুর এ রিলিফ ট্রেন খবর দেওয়া হয়েছে, তারা আসলে ট্রেনটি উদ্ধার হলে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।

আড়িখোলার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিলীপ চন্দ্র দাস জানান, ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কের আড়িখোলা রেল স্টেশনের অদূরে মালবাহী একটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ওই রেলওয়ে সড়কে ডাবল লাইন থাকায় অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক চলাচল আছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!