[ দেশজুড়ে ]
মহাসড়কের পাশে পড়ে ছিল রক্তাক্ত মরদেহ
ফাইল ছবি
নাটোরের সিংড়া উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার জামতলী বাজার সংলগ্ন একটি স মিলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান মিজান জানান, সকালে স্থানীয়রা মোবাইলে খবর দেয়, নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী এলাকায় একটি রক্তাক্ত মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
.png)
পরিচয় শনাক্ত করতে নিহত ব্যক্তির হাতের ছাপ সংগ্রহ করা হয়েছে। দ্রুত তার পরিচয় পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ। তবে মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!