[ রাজধানী ]
রাজধানীতে আমগাছে মিলল নারীর ঝুলন্ত মরদেহ
ফাইল ফটো
রাজধানীর পূর্ব মাদারটেক এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের ঐ নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সবুজবাগ থানা-পুলিশ খবর পেয়ে রোববার সকালে পূর্ব মাদারটেক সিঙ্গাপুর গলির একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় ঐ নারীর মরদেহ উদ্ধার করে।
সবুজবাগ থানার এসআই রুবিনা আউয়াল বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকালে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
.png)
তিনি বলেন, ঐ নারীর পরনে ছিল প্রিন্টের মেক্সি ও পেটিকোট। তার পেট ফোলা ছিল। মৃত অন্তঃসত্ত্বা ছিলেন কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। তার পরিচয় জানতে কাজ করছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!