যুক্তরাষ্ট্রে ভবন থেকে ১৮৯টি মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য কলোরাডোর একটি ভবন থেকে ১৮৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ভবনটিতে শেষকৃত্যের কাজ সম্পন্ন করা হত। গত দুই সপ্তাহ আগে ১১৫টি মরদেহ উদ্ধার হওয়ার ঘটনার রেশ কাটতে না কটতে এমন ঘটনা আবারও সামনে এসেছে।
‘প্রাকৃতিক অন্ত্যেষ্টিক্রিয়ার ঘর’ হিসেবে পরিচিত ওই ভবন থেকে এর আগে দুর্গন্ধ আসার পর কর্তৃপক্ষ এ নিয়ে সতর্কতা জারি করে। এ ঘটনাকে এক ব্যক্তি ভনয়াক এবং বিপজ্জনক বলে জানান।
এদিকে নতুন করে যাদের দেহ উদ্ধার করা হয়েছে তাদের শনাক্তে চেষ্টা করছে মার্কিন গোয়েন্দা বাহিনী (এফবিআই)। ঘটনাস্থলটি দক্ষিণ কলোরাডোর স্প্রিং থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে মৃত ব্যক্তিদের মরদেহগুলো কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার ছাড়াই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য পরিচিতি রয়েছে।
.png)
মরদেহগুলো এখানে কীভাবে পড়ে রয়েছে তার কারণ খুঁজে বের করতে তদন্ত করার কথা জানিয়েছে ফ্রেমন্ট কাউন্টি শেরিফ অ্যালেন কুপার। এজন্য তিনি ওইসব পরিবারের সহযোগিতা চেয়েছেন। যারা তাদের স্বজনদের হারিয়েছে।
চলতি অক্টোবরের শুরুর দিকে এখান থেকেই ১১৫টি দেহ উদ্ধার করা হয়। বাড়িটির মালিক জন হালফোর্ডের বিরুদ্ধে মানুষের মরদেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চয় করার অভিযোগ রয়েছে।
সূত্র: এবিসি নিউজ