রোববার (২ অক্টোবর) থেকে এই তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছে প্রদেশটির জালান্দর জেলার অন্তর্গত মাকসুদান থানার পুলিশ।
জানা গেছে, রোববার রাতে কাজ থেকে ফিরে আসার পর তিন বোনের নিখোঁজের ব্যাপারটি পুলিশকে জানান তাদের বাবা-মা। পরে ট্রাঙ্কের ভেতর লাশ পাওয়া যায়। তাদের নাম - কাঞ্চন (৪), শক্তি (৭) ও অমৃতা (৯)।
.png)
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, পরিবারটি অন্য এলাকা থেকে এখানে বসবাস করতে এসেছিল। তাদের পাঁচ সন্তান রয়েছে। কেউ মেরে এদের ট্রাঙ্কের ভেতর ফেলে রাখতে পারে বা তারা নিজেরাই এতে প্রবেশ করে থাকতে পারে।
প্রাথমিকভাবে কোনো তথ্যই জানায়নি পুলিশ। এরই মধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তবে পরিবারের পক্ষ থেকে বলা হয়, ভাড়া ঠিকঠাকমতো না দেওয়ায় বাড়িওয়ালা সম্প্রতি তাদের হুমকি দিয়েছেন। তিনি কিছু করে থাকতে পারেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
সূত্র: এনডিটিভি