ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খালের পানিতে পড়েছিল অটোচালকের লাশ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ২ অক্টোবর ২০২৩
খালের পানিতে পড়েছিল অটোচালকের লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজ অটোরিকশাচালক আরব আলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বড় রাংটিয়া এলাকার সীমান্ত সড়ক সংলগ্ন একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহত আরব আলী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার আ. ছালামের ছেলে।

জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে আরব আলী তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান। পরে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে ঝিনাইগাতী থানায় একটি জিডি করেন।

Advertisement

সোমবার সকালে স্থানীয় এক কৃষক ঘাস কাটার জন্য উপজেলার বড় রাংটিয়া এলাকায় খালের পাশে গেলে খালের পানিতে একটি লাশ দেখতে পান। পরে ঝিনাইগাতী পুলিশ ও আরব আলীর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও শনাক্ত করেন। নিহতের শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আরব আলীকে নৃশংসভাবে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!