শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রুবিয়া বেগম মাগুরা শহরের টিভি ক্লিনিক পাড়ার তাসের আলী শেখের স্ত্রী।
নিহতের ছেলে নয়ন জানান, দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন তার মা। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন মডেল স্কুলের পুকুরে একটি নারীর মরদেহ ভাসছে। পরে ঘটনাস্থলে মরদেহটি তার মায়ের বলে শনাক্ত করেন তিনি।
.png)
মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।