মঙ্গলবার মেক্সিকান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় যে, তারা এখনো মৃতদেহের টুকরো শনাক্তের চেষ্টা চালাচ্ছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে অন্তত সাতটি বিকৃত মৃতদেহ এবং পাঁচটি ব্যাগে কিছু মরদেহের টুকরো অংশ পাওয়া গেছে। আবার কিছু টুকরো কুলার বাক্সে পাওয়া গেছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে যে সেখানে ১২ জনের মতো নিহত হতে পারে।
.png)
নুয়েভো লিওন রাজ্যের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জেরার্ডো প্যালাসিওস বলেছেন, প্রতিবেশী তামাউলিপাসে অবস্থিত একটি মাদক সন্ত্রাসীদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধে এই হত্যাকাণ্ডে হতে পারে। তবে কোন গোষ্ঠীর কথা বলেছেন তা নির্দিষ্ট করে বলেননি তিনি।