[ আন্তর্জাতিক ]
মেক্সিকোতে আকস্মিক বন্যায় নিহত ৮
ছবি: সংগৃহীত
মেক্সিকোতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত আটজন মারা গেছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে দুজন। দেশটির কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানিয়েছে।
দেশটির বেসামরিক সুরক্ষা পরিষেবা এক বিবৃতিতে বলেছে, এখন পর্যন্ত আটজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
স্থানীয় বেসামরিক সুরক্ষা কর্মকর্তা জুয়ান ইগনাসিও অ্যারোয়ো ভেরাস্তেগুই বলেছেন, চলতি বছরের প্রথমদিকে বন উজাড় এবং অগ্নিকাণ্ডের কারণে অরণ্য এলাকার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে যা আকস্মিক এই বন্যায় প্রভাব ফেলতে পারে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেক্সিকো
লিংক সফলভাবে কপি হয়েছে!