ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় মণ্ডপে ভক্তদের ঢল 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ২২ অক্টোবর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় মণ্ডপে ভক্তদের ঢল 
ছবি: ডেইলি বাংলাদেশ

মহা অষ্টমীতে ব্রাহ্মণবাড়িয়ায় কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা শহরের গুরুচরণ রায়ের আখড়ায় টাউন সার্বজনীন দুর্গাপূজা কমিটির আয়োজনে শান্ত্রীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারী দেবিকে স্মরণ করা হয়। কুমারী পূজাকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই দুর্গা মণ্ডপে ভক্তদের সমাগম হয়। এবার ১০ বছরের কুমারী কন্যা ঋতু রানী আচার্যকে কুমারী রূপে পূজা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া টাউন সার্বজনীন পূজা মণ্ডপে উপস্থিত গায়ত্রি সাহা ও রাকেশ রায় জানান, দেবী দুর্গার একরূপ হচ্ছে কুমারী। তাই কুমারী পূজায় দেবীরূপী মায়ের কাছে প্রার্থনা করছি মা যেন আমাদের সবাইকে ভালো রাখেন।

টাউন সার্বজনীন দুর্গোৎসব প্রসেঞ্জিৎ চক্রবর্তী জানান, শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বা কোলাসুরকে হত্যা করার মধ্য দিয়ে। কোলাসুর নামক অসুর এক সময় স্বর্গ-মর্ত্য অধিকার করে নেয়। কোলাসুর স্বর্গ-মর্ত্য অধিকার করায় বাকি বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হন। সে সকল দেবগণের আবেদনে সাড়া দিয়ে দেবী দেবতাদের আবেদনে সাড়া দিয়ে দেবী মানবকন্যা রূপে জন্মগ্রহণ করেন কুমারী অবস্থায় কোলাসুরকে হত্যা করেন। পুনর্জন্মে কুমারীরূপে কোলাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাস হোসেন বলেন, শুধু কুমারী পূজায় নয়, সদর উপজেলার ৭৯ মণ্ডপেই প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!