ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: বন্দরে সতর্ক সংকেত

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৯, ২৩ অক্টোবর ২০২৩
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: বন্দরে সতর্ক সংকেত
ফাইল ফটো

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর সামান্য উত্তাল রয়েছে। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকার অনেক স্থানে।

আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল ৬টার দিকে নিম্নচাপটি পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৪০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮০০ কিলোমিটার ও মোংলা সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাছে। তাই দেশের সব সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছ ধরার ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, সাগরে অবস্থানরত নিম্নচাপটি আরো ঘনীভূত হতে পারে। সিগনাল বাড়লে সেই সঙ্গে বাড়বে বৃষ্টি-বাতাসও।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!