ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

নান্দাইলের একই পরিবারের চারজনসহ প্রাণ গেল ৫ জনের

ভৈরব ও নান্দাইল প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৯, ২৪ অক্টোবর ২০২৩
নান্দাইলের একই পরিবারের চারজনসহ প্রাণ গেল ৫ জনের
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার একই পরিবারের ৪জনসহ ৫ জন নিহত হয়েছেন।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেন ও অন্য একটি মালবাহী ট্রেনের মধ্যে এক  সংঘর্ষ হয়। এতে বিভিন্ন জেলার অসংখ্য মানুষের হতাহতের ঘটনা ঘটে। তার মধ্যে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতদের মধ্যে রয়েছেন উপজেলার রাজগাতি ইউনিয়নের বনাটি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সুজন মিয়া, তার স্ত্রী ফাতেমা আক্তার, ছেলে সজীব মিয়া ও ইসমাইল মিয়া। অন্যজন একই উপজেলার মুসল্লি গ্রামের হীরা আক্তার। ওই নারী ঢাকায় বসবাসরত স্বামীর কাছে যেতে চেয়েছিলেন।

Advertisement

চারজন নিহতের পরিবারের সদস্য স্বপন মিয়া জানান, আমার ভাই ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সেখানে তিনি ভ্যানে ডাব বিক্রি করে সংসার চালাতেন। গত শুক্রবার বড় ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে উপলক্ষে সবাই গ্রামের বাড়িতে গিয়েছিলাম। অনুষ্ঠান শেষে আজ ট্রেনে করে ঢাকায় ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের পরিবারের সবাই নিহত হয়েছেন। আমি অন্য একটা বগিতে অবস্থান করার কারণে প্রাণে বেঁচে গেছি।

রাজগাতী ইউপি চেয়ারম্যান ইফতেখার মমতাজ কোখন জানান, এদের পরিবার দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে। তারা ছোটখাটো বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। পারিবারিক অনুষ্ঠান শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!