ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় গভীর রাতে ব্যাংকে আগুন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪, ২৪ অক্টোবর ২০২৩
খুলনায় গভীর রাতে ব্যাংকে আগুন
ফাইল ফটো

খুলনায় হোটেল অ্যাম্বাসেডরের ৬ তলায় অবস্থিত একটি ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোররাত সাড়ে ৩ টার দিকে মহানগরীর কেডি ঘোষ রোডে হেলাতলা মোড়ের এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৮ টার পর থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু হয়েছে।

Advertisement

জানা যায় , অ্যাম্বাসেডর হোটেলের নিচ তলার একটি ঘড়ির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে রাত ১২ টার পর আগুন লেগেছে। যা ধীরে ধীরে উপরে উঠতে থাকে। ভোর রাতে আগুনের ধোয়া দেখতে পেয়ে বাইরের লোকজন চিৎকার শুরু করে। তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।

এ সময় হোটেলে অবস্থানকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদেরকে দ্রুত হোটেল থেকে বাইরে বের করে আনা হয়। খবর পেয়ে খুলনা মহানগরীর ৫ টি স্টেশনের ৮ টি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ব্যাংকের তেমন ক্ষতি হয়নি। পানি দেয়ার জন্য জানালার কিছু কাচ স্থানীয় লোকজন ভেঙে ফেলে। কিছু কাগজপত্র ভিজে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!