গত ২১ অক্টোবর পাবনায় এসে আসাদুজ্জামান রিজুর সঙ্গে ঘর বেঁধেছেন। আসাদুজ্জামান রিজু জেলার ঈশ্বরদী উপজেলার পিয়ারাখালী এলাকার আব্দুল লতিফের ছেলে। তিনি কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং কাজও করে থাকেন।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বছর আগে তাদের পরিচয় হয়। এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে তারা বিয়ে করে ঘর বাঁধার সিদ্ধান্ত নেন। এজন্য ডেভিডসন আমেরিকা থেকে বাংলাদেশে আসেন।
.png)
আসাদুজ্জামান রিজু জানান, আমরা ভালোবেসে বিয়ে করে সুখে বসবাস করছি। প্রতিদিন বাসায় অনেক লোকজন আসছেন ডেভিডসনকে দেখতে। অনেকে আমাদের সঙ্গে সেলফি তুলে শখ পূরণ করছেন। সারাজীবন একসঙ্গে থাকতে চাই আমরা।
নতুন সংসার পেতে ডেভিডসনেরও ভালো লাগছে বলে জানিয়েছেন।
এ বিষয়ে আসাদুজ্জামান রিজুর বাবা আব্দুল লতিফ জানান, পারিবারিকভাবে এ নবদম্পতির সংসার গুছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।